সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে চোরের মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৯:৩৩ PM

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে নদীতে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম টুটুল শেখ (৩০) তিনি ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বথুয়াবাড়ী বাজারে এক পথচারীর মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টুটুল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাঁচার জন্য টুটুল দৌড়ে গিয়ে বাঙালি নদীতে লাফ দেন। কিছুক্ষণ পরই তার নিথর দেহ নদীতে ভেসে ওঠে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ধুনট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close