মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      ● মুক্তি দিতে না চাওয়া সেই সিনেমাই জিতল ১৮ পুরস্কার      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে      ● সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু      ● তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬      ● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      ● আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭      ● রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ড      ● পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      
আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতৃবৃন্দের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:১০ পিএম

ভারতীয় আধিপত্যবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। 

এসময় আবরার ফাহাদসহ জুলাইয়ের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবরার ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। এছাড়া শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন। 

ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের প্রেরণার বাতিঘর। খুনি হাসিনার শাসনে আমাদেরকে ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হতে হয়েছিল। শহীদ আবরার ফাহাদ শোষণ, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। তাঁর দেখানো পথের ওপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে। শহীদ আবরার যে চেতনা-আকাঙ্ক্ষা লালন করত, জুলাইয়ে প্রত্যেক শহীদ ও গাজী একই আকাঙ্ক্ষা লালন করত।

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আবরারফাহাদ   কবর   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close