বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
মেডিকেল শিক্ষার্থীদের জন্য দেহ দান করে গেছেন ভাষাসংগ্রামী আহমদ রফিক
শনিবার শহীদ মিনারে শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৫:০৫ PM

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ ও রবীন্দ্রচর্চার বিশিষ্ট গবেষক আহমদ রফিক (৯৬) আর নেই। তবে মৃত্যুর পরও সমাজ ও শিক্ষার জন্য রেখে গেলেন অনন্য দৃষ্টান্ত। জীবদ্দশাতেই তিনি নিজের দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য দান করেছিলেন। ফলে তার দাফন হবে না, মরদেহ হস্তান্তর করা হবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর শোক র‌্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

বিশিষ্ট রবীন্দ্রতত্ত্বচর্চক আহমদ রফিকের বিশেষ সহকারী রাসেল জানান, তিনি অনেক আগেই নিজের দেহ চিকিৎসা শিক্ষার জন্য দান করে গেছেন। তাই পরিবার ও ফাউন্ডেশন তার ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের সক্রিয় অংশীদার ও ইতিহাসলেখক। তিনি শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক। সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০১৯ সাল থেকে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করলে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। তবু জীবনের শেষপ্রান্তে এসে নিজের দেহ সমাজের কল্যাণে উৎসর্গের সিদ্ধান্ত তাকে অনন্য মর্যাদায় আসীন করেছে।

আহমদ রফিকের এই মানবিক দান নতুন প্রজন্মের চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে এক অনুপ্রেরণা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেডিকেল   শিক্ষার্থী   আহমদ রফিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close