সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ওপর হামলা এবং নৌবহরের ক্রু ও আরোহীদের আটক করার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরাসহ হাজারো মুসুল্লি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার জলসীমার কাছে পৌঁছার পর ইসরায়েলের নৌবাহিনী নৌযান, ক্রু ও আরোহীদের আটক করে। এর প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে, তবে ইসরায়েল সরকার তা পাত্তা দিচ্ছে না। এর প্রতিবাদেই আজ রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াত বিক্ষোভ সমাবেশ করেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সুমুদ ফ্লোটিলা   প্রতিবাদ   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close