বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা মার্কিন সরকারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:১৯ AM আপডেট: ০৩.১০.২০২৫ ১০:২৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ সংকটের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার টানা দ্বিতীয় দিনের মতো কার্যত অচল হয়ে পড়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এ শাটডাউন আরও কয়েকদিন চলতে পারে। মূল জটিলতা তৈরি হয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে।

হোয়াইট হাউস জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই হাজারো সরকারি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হতে পারে। তবে কিছু জরুরি সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে।

সবচেয়ে আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়েছে ডব্লিউআইসি কর্মসূচিকে ঘিরে, যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা দেয়। প্রায় ৭০ লাখ মানুষ এই সুবিধার ওপর নির্ভরশীল। নতুন অর্থ বরাদ্দ না পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে।

মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত রাজ্যগুলোকে ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল দেওয়া হতে পারে। এছাড়া শিশুখাদ্য উৎপাদনকারী কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করার সুযোগ রাখা হবে।

২০২৫ অর্থবছরে ডব্লিউআইসি পেয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার, আর নতুন অর্থবছরে সেনেটের প্রস্তাবিত বাজেট ৮.২ বিলিয়ন ডলার।

শাটডাউনের প্রভাব পড়েছে ভ্রমণ খাতেও। শরৎ মৌসুমে যুক্তরাষ্ট্রের বহু জাতীয় উদ্যান বন্ধ হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী, রাস্তা, ট্রেইল ও মুক্ত আকাশের স্মৃতিস্তম্ভ খোলা থাকবে, তবে সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা কর্মীর অভাবে প্রবেশ সীমিত থাকবে।

ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, প্রতিদিনের শাটডাউনে কেবল প্রবেশ ফি বাবদই ক্ষতি হচ্ছে প্রায় ১০ লাখ ডলার, আর আশপাশের স্থানীয় অর্থনীতিতে ক্ষতি দাঁড়াচ্ছে প্রতিদিন প্রায় ৮০ মিলিয়ন ডলার।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  অচলাবস্থা   মার্কিন সরকা্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close