বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:১৬ AM

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজাগামী ত্রাণবাহী নৌবহর আটককে ইসরায়েলের ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) একে পার্টির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে অপরাধ আড়াল করার চেষ্টা করছে। এরদোয়ান আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও সহ্য করতে পারছে না।

তিনি বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে ইসরায়েলের নৃশংসতা তুলে ধরেছে। আমরা ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক সর্বশক্তি দিয়ে কাজ করবে।’ গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা প্রায় ৪৫টি জাহাজের এই বহরে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাংবাদিকরা ছিলেন। এর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযানের কারণে ইতোমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এ অবস্থায় অবরোধ ভাঙাই ছিল ফ্লোটিলার প্রধান লক্ষ্য। তবে বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী একে একে প্রায় সব জাহাজ আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বিবৃতির সঙ্গে থুনবার্গসহ কয়েকজন যাত্রীর ছবি প্রকাশ করা হয়।

সূত্র: আল জাজিরা


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এরদোয়ান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close