সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মহাকাশে বিয়ের পরিকল্পনা টম ক্রুজ-আনার!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা ৬৩ বছর বয়সী তারকা টম ক্রুজ এবার ৩৭ বছরের কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসকে বিয়ে করতে চলেছেন। যদিও তাদের এখনো বাগদান সম্পন্ন হয়নি, তবে ঘনিষ্ঠ মহলের দাবি, টম এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস।

দুই হলিউড তারকা কবে, কোথায় বিয়ে করছেন- সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো এই যুগলের ঘনিষ্ঠ মহলের সূত্র ধরে জানাচ্ছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের।

সবচেয়ে চমকপ্রদ খবর হলো- তাদের বিয়ের ভেন্যু হতে পারে মহাকাশ! কেনোনা টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। তবে কবে বিয়ে করছেন এবং কিভাবে করছেন, সবটাই এখন হাওয়ায় ভাসছে।

তবে এ নিয়ে টম বা আনার পক্ষ থেকে কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়। এখন তাদের সম্পর্কে সিলমোহর পড়ার অপেক্ষায় অনুরাগীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিয়ে   মহাকাশে বিয়ে   টম ক্রুজ   আনা দে আরমাস   কিউবান-আমেরিকান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close