সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নবীকে অবমাননা করে ফেসবুকে পোস্ট, অতঃপর...
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুবাশিষ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার রাধাবাড়ী রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। সুবাশিষ দমদমা ভূমি অফিস এলাকার বিমলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ‘Subhash Chowdhury’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিতর্কিত ক্যাপশনে একটি মদের বোতলের ছবি পোস্ট করা হয়। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর বিভিন্ন ব্যক্তি ফেসবুক ও গ্রুপে পোস্ট দিয়ে সুবাশিষের গ্রেফতার দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব মিঞা দুপুরে ঘটনাস্থলে পৌঁছান।

পাঁচবিবি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুবাশিষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নবী   ফেসবুক পোস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close