প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ ও জাতীয় শিক্ষক দিবস সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলা পরিষদের সম্প্রসারিত হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
সভায় বক্তব্য রাখেন উচাই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, সড়াইল কলেজের অধ্যক্ষ রুবায়েত হুদা, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উচনা মাদ্রাসার সুপার আব্দুল মালিকসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস এবং ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষকদের মহাসমাবেশ সফল করার জন্য সকল স্কুল প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো