প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ পিএম

ফাইল ছবি
মালয়েশিয়ার জোহর প্রদেশের পেকান নানাস ক্যাম্পে বন্দি থাকা এক বাংলাদেশির পরিচয় জানার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। এতে বলা হয়েছে, বন্দি ব্যক্তি অসুস্থতার কারণে নিজেই কিছু বলতে বা লিখতে পারছেন না।
বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় জানতে চায় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশি হিসেবে নথিভুক্ত থাকলেও নাম-পরিচয় নিশ্চিত না হওয়ায় দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। হাইকমিশন জানিয়েছে, কেউ যদি তার পরিচয় জানে তবে দ্রুত অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো