বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হয়েছে জন্য দল ঘোষণা। শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। এখন বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলবে দলগুলো।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) মধ্যরাতে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। 

জানা যায়, চলতি মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দলঃ

গোলরক্ষকঃ বেনটো, এদেরসন, হুগো সোসা

ডিফেন্ডারঃ কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি

মিডফিল্ডারঃ
আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ডঃ এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র। 

উল্লেখ্য, এবার ২৬ সদস্যের সেলেসাওদের এই দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। শেষবারের ব্রাজিলের দলে ডাক পাননি এই দুই উইঙ্গার। তবে ইনজুরির কারণে ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসনের দলে জায়গা হয়নি। এছাড়াও, চোটের জন‍্য নেই বার্সেলোনার তারকা রাফিনহাও। আর নতুন করে ইনজুরিতে পড়ায় দলে এবার জায়গা হয়নি নেইমারের।

এদিকে নতুন দল ঘোষণার পর বেশ উচ্ছ্বাসিত দেখা যায় ব্রাজিল সমর্থকদের। তারা ‘মিশন হেক্সা’ উল্লেখ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ম্যাচ   ব্রাজিল   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close