প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ AM

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যনগর বাজার এলাকার মেইন সড়ক আন্ডারপাস সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
অভিযান চলাকালীন সময়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যরা ব্যস্ততার কারণে বিস্তারিত জানাতে পারেননি। তারা একটি নম্বর দিয়ে জানান, “অভিযানের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।”
পরে রাতে র্যাবের এক কর্মকর্তা জানান, “অভিযান এখনো চলমান রয়েছে। গোপালগঞ্জ থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শিবচরে আটক হওয়া দুজনের কেউ স্থানীয় বাসিন্দা নন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ