সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

এবার পূজাকে বিঘ্ন করার জন্য পাহাড়ে এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে। শুরুতে ‘চয়নশীল’ নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামীকালের বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। একইভাবে অন্যান্য ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।”

সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতকারী বাহির থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু এবারের মতো সারা দেশেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে।”

এছাড়াও লক্ষ্মীপূজার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “৬ তারিখে আছে লক্ষ্মীপূজা। সেটাও ভালোভাবে কেটে যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  পূজা   পাহাড়   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close