বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে হাইওয়ের হোটেলগুলোয় চোরাই তেলের অবাধ বাণিজ্য
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:৫১ পিএম
সিরাজগঞ্জে হাইওয়ে হোটেলগুলোয় চোরাই তেলের অবাধ বাণিজ্য

সিরাজগঞ্জে হাইওয়ে হোটেলগুলোয় চোরাই তেলের অবাধ বাণিজ্য

সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া ও নাটোর-রাজশাহী মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হাইওয়ে এলাকায় হোটেলগুলোয় চলছে চোরাই তেলের জমজমাট ব্যবসা। ট্রাক, পিকআপ ও লরির চালকরা মহাসড়কের পাশে থেমে এসব হোটেলে তেল বিক্রি করছে নিয়মিত, আর হোটেলগুলোও কোনো দ্বিধা ছাড়াই তা কিনে নিচ্ছে। দিন-রাত ২৪ ঘণ্টা চলছে এই অবৈধ বাণিজ্য। 

বিশেষ করে বগুড়া রোডের পরিচিত হোটেল ‘মায়ের আঁচল’-এর পাশে গড়ে উঠেছে একটি চোরাই তেল বিক্রির দোকান। 

সেখানে চোরাই তেলের দোকানদার কবির সাংবাদিকদের বলেন, আমরা অনেক দিন ধরেই এই ব্যবসা করছি। সব কিছু ম্যানেজ করেই চলতেছি। এই ব্যবসা থেকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে সড়কপথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, চোরাই তেল ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

স্থানীয় সচেতন মহল বলছে, এই চক্রে পরিবহন চালক, হোটেল মালিক, এমনকি কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিও জড়িত। অবিলম্বে কঠোর অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close