বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে বজ্রপাতে বিএনপি নেতা নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বজ্রপাতে নিহত হয়েছেন।

আজ বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত হাকীম বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের আব্দুর রবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে হাকীম তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরেও কয়েকজন কাজ করছিলেন তারা হঠাৎ দেখতে পান হাকীম নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বজ্রপাতে ঘটনাস্থলে হাকিম নিহত হয়েছেন। তার নামাজের জানাজা আজ বাদআসর খোলাডাঙ্গা আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   বজ্রপাত   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close