বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব আমাদের জন্য আসন্ন জাতীয় নির্বাচনেরও এক ধরনের ট্রাই রিহার্সাল। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎযাপন আগামী নির্বাচনে অনেকটা প্রভাব ফেলবে। এলাকায় মতভেদ, মতবিরোধ থাকতে পারে, তবে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধির ও মৌলিক চাহিদার ক্ষেত্রে আমরা সবাই একসাথে থাকব। 

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌর চীনতলা চন্ডী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই পূজার মত নির্বাচনও যেন একইভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পূজায় সকলের মধ্যে যে ঐক্যমত-বন্ধন রয়েছে, সেটা আশা করি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে।” 

এবারের পূজায় নিজেদের কিছু ভুল বোঝাবুঝি ছাড়া তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরো বলেন, “কিছু ব্যক্তি উস্কানিমূলক কথা বলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে এ সমস্যার সমাধান করেছি। এবারের পূজায় উসকানি ও গুজব ছড়ানো কোনো প্রচেষ্টাই সফল হয়নি।”

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এবারের পূজায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে। আগামীতেও কুচক্রী মহল কোনো প্রকার অপচেষ্টার মাধ্যমে বিশৃঙ্খলা করতে পারবেন না।”

এছাড়াও এদিন পুরো মণ্ডপ ও আশপাশের এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক সাইফুল্লাহ রাসেল, বাংলাদেশ আনসার ও ডিপির ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক আশরাফুল আলম, ৫১ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল আহসান উজ জামান, নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আশফাকুর রহমান, বাংলাদেশ আনসার ডিপির জেলা কমান্ডার কানিজ ফাতেমা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, নারায়নগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শান্তি   সম্প্রীতি   আনসার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close