বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১০ নতুন প্রকল্পসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন      ● পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ      ● আপসের পরও জামিন হয়নি এমপি নজরুলের      ● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      
বিসিবি নির্বাচন বয়কট করতে যাচ্ছেন ১৫ ক্লাবের প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আগামীকাল (বুধবার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর আগেই অন্তত ১৫টি ক্লাবের প্রার্থীরা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এসব ক্লাবের এক পরিচালক পদপ্রার্থী জানান, সরকারি হস্তক্ষেপের অভিযোগে তারা প্রার্থিতা প্রত্যাহারের পথে হাঁটছেন। এ বিষয়ে মঙ্গলবার রাতেই জরুরি বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধি।

এদিকে আজ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তৃতীয় বিভাগ বাছাইয়ের ১৫টি ক্লাবকে বিসিবি নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানও চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ এ রিট আবেদন করেছিলেন। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা পাওয়া ক্লাবগুলোর কাউন্সিলররা ভোট দিতে পারবেন না, প্রার্থিতাও বাতিল হবে। এ কারণে প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এক প্রার্থী বলেন, “প্রথমে সভাপতির ব্যাপারে বোর্ডে তোলা হলো, পরে ইসি কাউন্সিলরশিপ আটকালো, আবারও তা অনুমোদন দেওয়া হলো। এখন হঠাৎ রিট করে বন্ধ করে দেওয়া হলো। আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।”

সবকিছু মিলিয়ে ১৫ ক্লাবের প্রার্থীরা বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। আজ রাতের বৈঠকেই বয়কট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close