বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলে কোনো ধারণা নেই। 

সোমবার রাতে চট্টগ্রামের জেএমসেন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খসরু মাহমুদ চৌধুরী নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক এবং এটি গ্রহণযোগ্য নয়।

দলের নীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”। এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং দলের নীতি এবং সাংবিধানিক অধিকার থেকে বলা হয়েছে। একইভাবে “ধর্ম যার যার, নিরাপত্তা সবার” কথাটিও নীতি ও নৈতিকতার প্রতিফলন।

তিনি আরও বলেন, পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন নিয়ে কেউ নাগরিক অধিকার হরণ করতে পারে না। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। দেশ পরিচালনায় এবং দৈনন্দিন জীবনে সবাইকে এটি মনে রাখতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম পরিচালিত হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আমীরখসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close