বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাসপোর্ট ফেরত পাননি মডেল মেঘনা আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০১ পিএম

রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মডেল মেঘনা আলমের পাসপোর্ট ফেরতের আবেদন আদালত নামঞ্জুর করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।

মেঘনা আলমকে গ্রেফতারের সময় জব্দ করা ম্যাকবুক, দুটি মোবাইল ফোন ও ল্যাপটপের বিষয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় এগুলো ফেরতের বিষয়ে আদেশ হয়নি। গত ২২ জুন মেঘনা আলম জিম্মা করা এসব আইটেম ফেরত চেয়ে আবেদন করেন। ২৯ জুলাই আদালত তদন্ত কর্মকর্তাকে মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি-না তা যাচাই করার নির্দেশ দেন।

আজ তার আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন আদালতে ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ফোন ও পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন। আদালত পাসপোর্ট ফেরত দেয়ার আবেদন নামঞ্জুর করেন এবং ল্যাপটপ ও মোবাইলের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের পর সিদ্ধান্ত নেবেন বলে জানান।

মেঘনা আলম ২৮ এপ্রিল আদালতে ৩০ দিনের আটকাদেশ বাতিলের মাধ্যমে জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি জামিনে রয়েছেন। তিনি ৯ এপ্রিল বাসা থেকে আটক হন এবং ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশে কারাগারে পাঠানো হয়।

মহসিন রেজা নিশ্চিত করেছেন, আদালত পাসপোর্ট ফেরত দেয়ার আবেদন নামঞ্জুর করেছে। মেঘনা আলম শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  




আরও সংবাদ   বিষয়:  মেঘনাআলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close