প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে তিনি একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজার শুভেচ্ছা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে ১১টি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, “এ দেশে যেমন মুসলমানদের অধিকার রয়েছে, তেমনি হিন্দুদেরও সমান অধিকার রয়েছে। তারা কখনোই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা সব নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বী মাহবুব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মহিন, ফখরুল আলম, অ্যাডভোকেট সেলিম শাহী, মাসেদুর রহমান, জয়াগ ইউপি প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন জনি, ডা. জালাল, প্রদীপ সাহা, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে