বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জমির ক্ষতিপূরণে দালালের বাধা, টোলপ্লাজায় ভূমিহীনদের মানববন্ধন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী চরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে চিহ্নিত দালাল দুলাল মাদবরের বিরুদ্ধে নিরব চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারগুলো।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক ভুক্তভোগী। দীর্ঘ সময় ধরে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা এই কর্মসূচির আয়োজন করেন।

ভূক্তভোগীদের অভিযোগ, এলএ অফিসের সঙ্গে যোগাযোগকারী দুলাল মাদবর দীর্ঘদিন ধরে দালাল চক্র গড়ে তুলে নানা কৌশলে ক্ষতিপূরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। তিনি নানা অজুহাতে টাকা দাবি করেন এবং টাকা না দিলে হয়রানি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা এখনও ক্ষতিপূরণের টাকা পাইনি। অথচ কিছু অসাধু কর্মকর্তা ও দালাল মিলে আমাদের টাকা আটকে রেখেছে।’

তারা আরও দাবি করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তাও দালালদের সহায়তা করছেন। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর ও মোস্তফা কারিকরসহ অনেকে।

তারা বলেন, ‘আমরা আর দালালদের হাতে জিম্মি হতে চাই না। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দুলাল মাদবর ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য টাকা বুঝিয়ে দেওয়া।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভূমিহীন   পটুয়াখালী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close