প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপি হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি মন্দিরে আমাদের নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবে।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা নেই। যদি কেউ অনৈতিক কাজে জড়িত থাকে, যদি সে আমার দলেরও হয়-তাকে পুলিশে দিন। আমরা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিই না।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা কে এম ওবায়দুর রহমানও হিন্দু ভাইবোনদের পাশে ছিলেন। আমিও আপনাদের পাশে থাকব।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ হয়তো এখন পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কুমার কর, সালথা উপজেলা শাখার সভাপতি সমীর সাহা প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম