বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকার বায়ুমানে ফের দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ AM আপডেট: ৩০.০৯.২০২৫ ৮:৪২ এএম

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তার ব্যতিক্রম নয় বাংলাদেশের রাজধানী ঢাকা। বেশ কিছুদিন ধরে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, আবারও তা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (আইকিউ) ছিল ১৬৬। এই স্কোর অনুযায়ী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় দূষিত শহর।

বায়ুমানের এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এটি বিপজ্জনক হতে পারে।

ঢাকার আগে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার আইকিউ এয়ারের স্কোর ছিল ২০৬। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার (১৫৫) এবং পাকিস্তানের করাচি (১৫৫)। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৫৪।

একিউআই স্কোর অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, যখন আইকিউ স্কোর ১৫১-এর উপরে চলে যায়, তখন বাইরে চলাফেরা কমাতে হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার এবং যতটা সম্ভব দূষণমুক্ত পরিবেশে থাকার পরামর্শ দেন তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   আবহাওয়া   তাপমাত্রা   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close