বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা দেবে ভারত : প্রণয় ভার্মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১০:৩০ PM

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এ সম্পর্ককে আরও দৃঢ় করবে। তিনি বলেন, বর্তমানে কেবল মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতীয় ভিসা অফিস থেকে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ভারতের হাইকমিশনার।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রণয় ভার্মা বলেন, কুমুদিনীতে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। দুর্গাপূজা ভারত ও বাংলাদেশে সমান উৎসাহে পালিত হয়, যা দুই দেশের মানুষকে সম্প্রীতি ও আনন্দের বন্ধনে যুক্ত করে। তিনি আশাবাদী, এ উৎসব দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

এ সময় কুমুদিনী হোমস কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করে। পরে ফুল দিয়ে তাকে বরণ করে নেয় কুমুদিনী হোমসের কর্মকর্তারা।

অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনারের এ সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close