সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ত্রিশালে দুর্গন্ধযুক্ত পচা মুরগীসহ আটক ২
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম
ভ্যানগাড়িতে সাদা প্লাস্টিকের মুড়ানো তিন বস্তা মরা মুরগী

ভ্যানগাড়িতে সাদা প্লাস্টিকের মুড়ানো তিন বস্তা মরা মুরগী

ময়মনসিংহের ত্রিশালে নোংরা অব্যবস্থাপনায়, দুর্গন্ধযুক্ত বিপুল পরিমাণ মরা মুরগী বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মাহবুবুর রহমান।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বালিপাড়া রোড এলাকায় একজন সাংবাদিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ভ্যানগাড়িতে সাদা প্লাস্টিকের মুড়ানো তিন বস্তা মরা মুরগীসহ ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

আটককৃত লিখন বলেন, “আমরা বগার বাজার এলাকায় অবস্থিত সিপি ও ভালুকা এলাকায় অবস্থিত নারিশ কোম্পানি থেকে মুরগীর বায়ুপ্রোডাক্ট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় আমরা বিক্রি করি। তবে আজকের বায়ুপ্রোডাক্ট ক্রয়ের কোন রশিদ আমার কাছে নাই।”

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “নোংরা পরিবেশে দুর্গন্ধযুক্ত বিপুল পরিমাণে পচা মুরগী ভ্যানে করে নিয়ে যাচ্ছিল বিক্রয়ের উদ্দেশ্যে। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধরনের মুরগীর বায়ুপ্রোডাক্ট বিক্রির কোন, ট্রেড লাইসেন্স তাদের কাছে নেই, ক্রয়ের কোন রশিদ নাই। ভ্যানসহ তিন বস্তা মুরগীর মাংসসহ ও দুইজনকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ত্রিশাল   মুরগী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close