বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাগঞ্জ মাসিক আইন শৃঙ্খলা ও ইলিশ সংরক্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত
মো. সাকির আলম, মির্জাগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা ট্যাক্স ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এদিন সভায় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, মির্জাগঞ্জ সেনা ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাসেল, মৎস্য অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুলাহ আল মামুন। 

আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার মনজু বিশ্বাস, উপজেলা জামায়াত ইসলামী সাবেক আমীর মাও মু. সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, “প্রজনন মৌসুমে ইলিশ মাছ ডিম ছাড়ে এবং এই সময় মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য, এদিন ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন এই সময়ে সারাদেশে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মির্জাগঞ্জ   আইন শৃঙ্খলা   ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close