শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে ভস্মীভূত বাস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৪:০৩ PM

সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থলেই আঁখি পরিবহণের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের দাবি, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে ঘিরে ধরে, পরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল হাই বলেন, “রাস্তা ফাঁকা ছিল। তবুও চালক এমন বেপরোয়াভাবে বাস চালাচ্ছিল যে মানুষ বাঁচার সুযোগই পায়নি। আমাদের এলাকায় এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।”

আরেকজন দোকানি মনিরুল ইসলাম বলেন, “মাত্র ২৪ দিন আগে এই একই স্থানে ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ক্ষত শুকাতেই আবার আরেকটি প্রাণ গেল। কর্তৃপক্ষের নজর না থাকায় আমরা বারবার এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি।”

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বড় অংশ ভস্মীভূত হয়ে যায়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, “শ্যামপুর এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের ক্ষোভ চরমে পৌঁছেছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের দুর্ঘটনা ও জনরোষ থামানো সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বাসচাপা   সাইকেল   আগুন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close