প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে আরিয়ান (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দর্শনা থানার হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে আরিয়ান বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর