মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন, এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।
 
তিনি আরো বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।

নাসির উদ্দিন বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে। আমার দরজা সবসময় খোলা, এবং যে কোনো সময়ে আপনারা সুপারিশ দিতে পারেন, আমরা তা গ্রহণ করব।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close