বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুবিন ছিলেন কোহিনূর : মোদি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। যিনি ভারতে ‘ইয়া আলি’ খ্যাত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু আসাম নয়, শোকস্তব্ধ হয়ে পড়েছিল পুরো ভারত। 

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে পানিতে ডুবে ৫২ বছর বয়সে মারা যান এ সংগীতশিল্পী। তার মৃত্যুতে আসাম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছিল। 

এই শোকের মধ্যেই, প্রয়াত গায়ককে আন্তরিক শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা তার ভক্তদের আরও আবেগপ্রবণ করে তুলেছে। জুবিন গর্গের মৃত্যুর কয়েক দিন পর, ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানান মোদি। এর পাশাপাশি মোদি অসমে ‘মন কি বাত’ শুনতে আসা মানুষের একটি ভিডিও-ও শেয়ার করেন।

রেডিও অনুষ্ঠানে প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ অসম ভূপেন হাজারিকার জন্মদিন উদ্‌যাপন করছে, কিন্তু কয়েক দিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ শোকাহত জুবিন গর্গের মৃত্যুতে। তিনি ছিলেন একজন জনপ্রিয় গায়ক, যিনি সারা দেশে নিজের ছাপ রেখে গিয়েছেন।”

জনপ্রিয় এই গায়কের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “অসমের সংস্কৃতির সঙ্গে তার গভীর যোগ ছিল এবং তিনি আমাদের স্মৃতিতে চিরকাল থাকবেন। তার সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তির পথ দেখাবে।”

এরপর তিনি অসমীয়াতেই এক আবেগময় বার্তা দেন এই ভারতীয় সরকার প্রধানঃ

তিনি বলেন, “জুবিন ছিলেন কোহিনূর, অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন। তিনি হয়তো শারীরিক ভাবে আমাদের মাঝে নেই, তবে চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।”

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে তিনি লেখেন, ‍‍“জুবিন গর্গ ছিলেন অসমের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক উজ্জ্বল রত্ন। তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন!” 

জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে আসাম সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। জনপ্রিয় এই গায়কের অস্থি অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে বলে জানা যায়।

এছাড়া, তার শৈশবের স্মৃতিবিজড়িত কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য হয়েছে, সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দেখে বেশ আবেগঘন হয়ে উঠেন নেটিজেনরা। তারা এই গায়কের বিভিন্ন ছবি এবং গান পোস্ট করে শোক প্রকাশ করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুবিন   কোহিনূর   মোদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close