প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৪:২৯ PM

প্রতীকী ছবি
আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের প্রতিপাদ্য, ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান।’
বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্ক বা র্যাবিস র্যাবডোভিরিডি পরিবারের ভাইরাসজনিত রোগ। এটি মূলত কুকুর, শিয়াল, বাদুড়, বেজি প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীর শরীরে ছড়ায় এবং আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। লক্ষণ প্রকাশ পাওয়ার পর রোগটি শতভাগ প্রাণঘাতী হলেও সময়মতো চিকিৎসা ও ভ্যাকসিন নিলে প্রতিরোধ সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যান, যার ৯৫ শতাংশই এশিয়া ও আফ্রিকায়।
সিকৃবির অধ্যাপক ডা. সুলতান আহমেদ জানান, ভ্যাকসিনের অভাব ও উচ্চমূল্যের কারণে অনেকেই পূর্ণ ডোজ নিতে পারেন না। তিনি রাস্তার কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পাশাপাশি গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, ১৮৮৫ সালে বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম জলাতঙ্কের টিকা উদ্ভাবন করেন। তার স্মরণে ২০০৭ সাল থেকে দিনটি বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো