সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার মালামাল আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার মালামাল আটক

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার মালামাল আটক

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক হয়েছে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল। 

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে এসব মালামাল জব্দ করেছে বিজিবি।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী, নলকুড়া এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। 

এসময় অভিযানে ভারতীয় গরু ৬টি, জনসন বেবি লোশন ৬১৪ পিস, জিলেট ব্লেড ৫০ হাজার পিস এবং একটি মোটরসাইকেলসহ সর্বমোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।

ময়মনসিং-শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ-শেরপুর সীমান্ত   বিজিবি   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close