সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
শপিং ব্যাগের জন্য টাকা নিচ্ছে আড়ং, প্রতিবাদে ক্রেতাদের ‘বয়কটের ডাক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম

দেশের অন্যতম স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ এবার শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নতুন বিতর্কের মুখে পড়েছে। ১ সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ না দেওয়ার আড়ংয়ের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বয়কটের ডাক’ দিয়েছেন অসংখ্য ক্রেতা। তার অভিযোগ, আস্থার প্রতীক আড়ং এখন প্রতারণার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং এটি কেবলই মুনাফা বাড়ানোর কৌশল।

১৫ টাকা আদায়ের অভিযোগ
ভুক্তভোগী মোহাম্মদ মিরাজ মিয়া ফেসবুকে সর্বপ্রথম বিষয়টি সামনে আনেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। তিনি লেখেন, আড়ং এর ক্যাশ কাউন্টারে তাকে একটি কাগজের সাধারণ ব্যাগের জন্য ১৫ টাকা দিতে বলা হয়। মিরাজ প্রশ্ন তোলেন, "কাপড় কিনলে ব্যাগ যদি না দেন, তাহলে কী দিয়ে বাসায় নিবো? ব্যাগের জন্য আলাদা করে কেন ১৫ টাকা (!) দিতে হবে?"

তিনি আরও অভিযোগ করেন, একটি ব্যাগ তৈরিতে সর্বোচ্চ ৩-৫ টাকা খরচ হলেও আড়ং প্রকাশ্যে ১৫ টাকা হাতিয়ে নিচ্ছে, যা 'দিনে দুপুরে ডাকাতি' বা 'ডিজিটাল রোবারি'-র সামিল। মিরাজ ক্ষোভ প্রকাশ করে জানতে চান, "টাকা দিয়ে ব্যাগ কিনে পুরো পথে তাদের ব্র্যান্ডিং নেইম, লগোতে আড়ং ই-বা কেন লেখা থাকবে?" তিনি এই অনিয়মের জন্য আড়ংকে ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

মিরাজ মিয়ার এই পোস্টে আব্দুল আহাদ নামে একজন মন্তব্য করেন, বড় সাইজের ব্যাগের জন্য তার কাছ থেকে ৪৫ টাকা নেওয়া হয়েছে। তিনি আর কখনো আড়ংয়ে পা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রেতাদের তীব্র ক্ষোভ ও ‘বয়কট’ ঘোষণা
আড়ংয়ের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে অনেক ক্রেতাই প্রতিষ্ঠানটি বয়কটের ঘোষণা দিয়েছেন।ইতিমধ্যে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে গ্রুপও খোলা হয়েছে। যেখানে অনেকে তাদের মতামত দিচ্ছেন।

আনোয়ার হোসাইন নামে এক ক্রেতা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, "আমরা সবাই কেনা বন্ধ করে দেই। তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। টাকা আমার আর ওর সিদ্ধান্ত—এটা মেনে নেওয়া যায় না। আমি এই অবস্থার উন্নতি না হলে আর আড়ং এ যাব না।"

ক্রেতাদের মতে, আড়ং-এর পণ্যের দাম এমনিতেই বেশি। এই অবস্থায় শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া এবং একটি ৩-৫ টাকার ব্যাগের জন্য ১৫ টাকা আদায় করা স্রেফ মুনাফা বাড়ানোর কৌশল।

আড়ংয়ের পরিবেশ রক্ষার যুক্তি
যদিও আড়ং কর্তৃপক্ষ গত ১ সেপ্টেম্বর থেকে কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। প্রতিটি কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের ‘সামান্য মূল্য’ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আড়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমাতে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছে। তারা আরও জানায়, সব আড়ং আউটলেটে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগও মিলবে, যা আকারভেদে ৬০ টাকা ও ৭৫ টাকায় কেনা যাবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শপিং ব্যাগ   আড়ং   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close