বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কোমলমতি বাচ্চা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জামায়াত-শিবির লেবাস ধরে থাকে: পাপিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডাকসু নির্বাচন ছিলো একটি ‘সাজানো ভোট’। এ ধরনের অনিয়মে ভরা নির্বাচনের কারণে জাতীয় সংসদ ভোটেও জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারবে না। 

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রশ্ন তুলে পাপিয়া বলেন, “আলফালাহ প্রিন্টিং প্রেস থেকে যদি ব্যালট ছাপানো হয়, বিজি প্রেস ছাড়া, এই ব্যালট আপনি আস্থা রাখতে পারেন? কোনোটা নাম্বার আছে, কোনোটা নাম্বার নাই। ছবি ছাড়া ভোটার লিস্ট কিভাবে হয়? আপনার ভোট আমি দিয়ে আসলে কে দেখবে? তো এগুলোই হয়েছে এখানে। এই যে ইউনূস সরকারের প্রথম ভোট, এটা তো পরিকল্পিত ভোট, নির্দিষ্ট রেজাল্ট শিট বানানোর জন্য সাজানো একটি ঘটনা।”

জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এরা হিন্দুদের ফরম ফিলাপ করছে, যেন মনে হয় হিন্দু সমাজে আস্থাশীল জায়গা পেয়েছে। কিন্তু এগুলো সব ফেক। আমার এলাকায় এমন ঘটনা ঘটেছে। মানুষ শুধু বেঁচে থাকার জন্য এই ফরম পূরণ করেছে। এরা বলে সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই।কোমলমতি বাচ্চাদের প্রতারণা করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিতর্ক, সংগীত- সব জায়গায় এরা ঢুকে পড়ছে। মানুষের চরিত্র, নীতি, নৈতিকতায় হাত দিচ্ছে।”

জামায়াত-শিবির প্রসঙ্গে পাপিয়া অভিযোগ করেন, “এদের সংগঠনে টিকে থাকতে হলে সবকিছুর সঙ্গে জড়িত থাকতে হয়। এরা কুমনবৃত্তি ছড়ায়, কু-প্রলোভন দিয়ে মানুষকে প্রভাবিত করে। বিপদের বন্ধু সেজে লেবাস ধরে এগোয়, কিন্তু উদ্দেশ্য সবার মধ্যে ইসলামী ছাত্রশিবির ছড়িয়ে দেওয়া।”

এছাড়াও জাতীয় নির্বাচনে আস্থা কীভাবে পাবেন? উল্লেখ করে তিনি বলেন, “প্রথমেই তারা অনিয়ম করেছে, ভুল করেছে। তাদের পাতানো খেলায় দেশবাসী হতবিহ্বল। সবাই একটি সুস্থ নির্বাচন চায়। কিন্তু একটি ছাত্র সংগঠনের ১৪-২০ হাজার বা ৫০ হাজার শিক্ষার্থীর ভোট নিরপেক্ষভাবে করতে পারে না যারা, তারা কোটি কোটি মানুষের জাতীয় নির্বাচন কীভাবে করবে? আমি আশাহত হলাম।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয়   জামায়াত   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close