প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি
হলিউড তারকা টম ক্রুজের ভক্ত পঞ্চাশের অভিনেত্রী অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশা জানান, সুযোগ পেলে এক রাত তার সঙ্গে কাটাতে আপত্তি নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করলেন এই অভিনেত্রী।
স্কুলজীবনের প্রসঙ্গ টেনে আমিশা জানান, স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করেন তিনি। নিজের ঘরে টমের পোস্টার লাগিয়ে রাখতেন, পেন্সিল বাক্সে রাখতেন তার ছবি।
টম ক্রুজের প্রসঙ্গ টেনে আমিশা বলেন, “আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য তার সঙ্গ পেলেও আপত্তি নেই।”
এখনও অবিবাহিত আমিশা। জীবনে অনেক প্রেমপ্রস্তাব পেলেও বিয়ের শর্ত হিসেবে কাজ ছেড়ে দিতে হবে- এমন প্রস্তাব তিনি গ্রহণ করেননি। আমিশা বলেন, “যারা সত্যি ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।”
তবে আমিশার এমন বক্তব্যে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা এই অভিনেত্রী এবং অভিনেতার বিভিন্ন ছবি ও প্রসঙ্গ টেনে মন্তব্য করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।