বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রবিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

আলোচক আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত করা হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়।” তিনি আরও জানান, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর আল মুজাহিদ মল্লিক ৩১ দফার পক্ষে উপস্থিত নারীদের কাছ থেকে জনসমর্থন আদায় করেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close