প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ AM

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় দেবাশীষ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ মাদারীপুরের ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রকচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম রমেশ বাবু।
স্থানীয়রা জানান, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় দেবাশীষ সড়কের সার্ভিস লেনে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম