বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫০ পিএম

রাজধানীর বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা হারিয়েছেন মো. টিপু (৩৮) নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মো. টিপু নারায়ণগঞ্জে পরিবারসহ বসবাস করেন এবং সেখানে একটি ব্যবসা পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টেপুপাড়া গ্রামে।

টিপুর স্ত্রী মোছা. আঁখি বেগম জানান, স্বামী টিপু উত্তর বাড্ডায় তার বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে সৌদি আরবে যাওয়ার মেডিকেল পরীক্ষার খরচের জন্য এক লাখ টাকা ধার নিয়ে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে টার্গেট করে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, বাসযাত্রীরা টিপুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘একজন অচেতন ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ ঘটনায় টিপু বা তার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   অজ্ঞান পার্টি   ব্যবসায়ী   চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close