বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইয়ামালের চেয়ে কত পয়েন্ট বেশি পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন দেম্বেলে?
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব জল্পনার অবসান ঘটিয়ে এ বছরের ব্যালন ডি’অর জয় করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনায় ছিলেন স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। কিন্তু তাকে রেকর্ড ব্যবধানে পেছনে ফেলে সোনার বল নিজের করে নেন দেম্বেলে।

ফ্রান্স ফুটবলের প্রকাশিত চূড়ান্ত ভোটফল অনুযায়ী, দেম্বেলে পেয়েছেন ১ হাজার ৩৮০ পয়েন্ট। অন্যদিকে ইয়ামালের প্রাপ্ত পয়েন্ট ১ হাজার ৫৯। অর্থাৎ, ফরাসি তারকা এগিয়ে আছেন ৩২১ পয়েন্টে; যা ব্যালন ডি’অরের ইতিহাসে অন্যতম বড় ব্যবধান।

১০০ জন বিচারকের মধ্যে ৭৩ জনের ভোট পান দেম্বেলে, আর ইয়ামালকে সমর্থন করেছেন মাত্র ১১ জন বিচারক।

গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি, যিনি ১,১৭০ পয়েন্ট পেয়েছিলেন। তার চেয়ে মাত্র ৪১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।
 
ব্যালন ডি’অর ২০২৫- শীর্ষ ৩০ র‌্যাঙ্কিং 
 
১. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) - ১,৩৮০ পয়েন্ট 

২. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)- ১,০৫৯ পয়েন্ট 

৩. ভিতিনহা (পর্তুগাল, পিএসজি) - ৭০৩ পয়েন্ট

৪. মোহাম্মদ সালাহ (মিসর, লিভারপুল)- ৬৫৭ পয়েন্ট 

৫. রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)- ৬২০ পয়েন্ট 

৬. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)- ৪৮৪ পয়েন্ট 

৭. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)- ৩৭৮ পয়েন্ট 

৮. কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)- ২১১ পয়েন্ট 

৯. জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি, পিএসজি)- ১৭২ পয়েন্ট 

১০. নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)- ১৭১ পয়েন্ট  

১১. পেদ্রি (স্পেন, বার্সেলোনা)- ১২৪ পয়েন্ট 

১২. খভিচা কভারাতসখেলিয়া (জর্জিয়া, পিএসজি)- ১২৩ পয়েন্ট 

১৩. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)- ১১২ পয়েন্ট 

১৪. দেজিরে দুয়ে (ফ্রান্স, পিএসজি)- ৭৪ পয়েন্ট 
 
১৫. ভিক্টর ইয়োকেরেশ (সুইডেন, স্পোর্টিং পর্তুগাল : বর্তমান ক্লাব আর্সেনাল)- ৫৬ পয়েন্ট। 

১৬. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)- ৫১ পয়েন্ট 

১৭. রবার্ট লেভানডোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা)- ৪৯ পয়েন্ট 

১৮. স্কট ম্যাকটমিনি (স্কটল্যান্ড, নাপোলি)- ৪৫ পয়েন্ট 

১৯. জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)- ৪০ পয়েন্ট 

২০. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান)- ৩৭ পয়েন্ট 

২১. সারহু গিরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড)- ২৫ পয়েন্ট 

২২. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল)- ২১ পয়েন্ট 

২৩. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)- ২১ পয়েন্ট 

২৪. ফ্যাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি)- ২০ পয়েন্ট 

২৫. ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান)- ২০ পয়েন্ট 

২৬. আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)- ১৮ পয়েন্ট 

২৭. ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)- ১৩ পয়েন্ট 

২৮. ভার্জিল ফা ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)- ৭ পয়েন্ট 

২৯. ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি, বায়ার লেভারকুজেন)- ৫ পয়েন্ট 

৩০. মিশায়েল অলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) – ৪ পয়েন্ট


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইয়ামাল   ব্যালন ডি’অর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close