বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাবিবের সঙ্গে কোক স্টুডিওতে মাতানো সেই তাজিক শিল্পী কে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ AM

হাবিব ওয়াহিদের সঙ্গে কোক স্টুডিও বাংলার সর্বশেষ গান ‘মহা জাদু’-তে কণ্ঠ মিলিয়ে আলোচনায় এসেছেন তাজিক শিল্পী মেহেরনিগরি রুস্তম। বৃহস্পতিবার গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুর করা এই লোকগানকে নতুনভাবে সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। এতে মেহেরনিগরির অংশগ্রহণ শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়ায়।

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্ম মেহেরনিগরির। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠেন এবং মাত্র ৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। শৈশব থেকেই নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পান। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন গায়ক।

২০০১ সালে ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম বড় মঞ্চে গান করেন মেহেরনিগরি। ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে জেতেন গ্র্যান্ড প্রাইজ। এরপর ২০০৬ সালে সিআইএস দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

পড়াশোনার ক্ষেত্রেও তিনি সমান মনোযোগী ছিলেন। ২০১১ সালে দুশানবে ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক শেষ করার পর তাজিক ন্যাশনাল কনজারভেটরির একাডেমিক অনুষদে উচ্চশিক্ষা নেন। এর পাশাপাশি তিনি সংগীতচর্চা অব্যাহত রাখেন এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন।

এক দশকের ক্যারিয়ারে মেহেরনিগরি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যেমন— ‘জাদুগার’, ‘নিগিন আনোর’, ‘গুল’, ‘আনার আনার’ ও ‘দিলি জোর’। সামাজিক মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়; শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা দেড় মিলিয়নের বেশি। কোক স্টুডিও বাংলার মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা এবার প্রথমবারের মতো এই তাজিক শিল্পীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেল।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কোক স্টুডিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close