বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫১ AM

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে।” তিনি উল্লেখ করেন, চার দশক আগে গঠিত এ সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করেছিল। রাজনৈতিক অচলাবস্থার পরও সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো কার্যকর রয়েছে এবং এটি কোটি কোটি মানুষের কল্যাণে অবদান রাখতে সক্ষম।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ। আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য জোরদারে বাংলাদেশ ইতোমধ্যে বিমেসটেক, বিবিআইএন, এশিয়ান হাইওয়ে ও সার্কে কাজ করছে। একই সঙ্গে আসিয়ানের মতো কার্যকর আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্যও আগ্রহ প্রকাশ করেছে এবং সে লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। অভিন্ন প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার ও সহমর্মিতার চর্চাও অপরিহার্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, প্রাকৃতিক সম্পদের শান্তিপূর্ণ ব্যবহারে আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এ প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সার্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close