বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
স্বৈরাচারের পতনের পর হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলা হয়নি : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ AM

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলা হয়নি। কারণ আমরা সজাগ ছিলাম, যাতে হিন্দু ভাই-বোনদের কেউ ক্ষতি করতে না পারে।”

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ আরও বলেন, “এক বছর আগে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে দুর্গাপূজায়ও তারা অপতৎপরতা চালাতে পারে।” তিনি মন্দিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সালথা ও নগরকান্দায় ১০৩টি পূজামণ্ডপ রয়েছে। বিএনপির নেতাকর্মীরা সব মন্দির পাহারা দেবেন। পূজার দিনগুলোতে প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থেকে সজাগ থাকতে হবে, যাতে কোনো ধরণের অপতৎপরতা কেউ চালাতে না পারে।”

ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

সভায় বিভিন্ন মন্দির কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close