বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বললেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ AM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সবাই উপকৃত হবে, তবে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ। নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় এবং ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কারণে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে ভুল তথ্য ছড়ানো হয়েছে। রসিকতার সুরে তিনি বলেন, ‘আমাকেও তালেবান বলা হয়েছে, শুধু দাড়ি বাড়িতে রেখে এসেছি।’ 

প্রধান উপদেষ্টা সার্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করাই ছিল এর মূল লক্ষ্য। তিনি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে স্থায়ী দ্বন্দ্ব চাওয়া হয়নি; বরং সমাধানের পথে এগোতে হবে, যাতে রোহিঙ্গারা ঘরে ফিরে যেতে পারে।

এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আসিয়ানের অংশ হওয়ার সুযোগ রয়েছে, যা আঞ্চলিক সমন্বয় বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  প্রধান   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close