বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজায় ৮ বিশেষ ট্রেন, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ AM

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে চার জোড়া (মোট ৮টি) বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি থাকায় যাত্রী চাপ বাড়বে। এজন্য আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

পূর্বাঞ্চলে যাত্রী চাহিদা বিবেচনায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চার জোড়া টুরিস্ট স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে।

ঢাকা ও বিমানবন্দর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হয়রানি রোধে একটি ভিজিলেন্স টিম সার্বিক তদারকি করবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close