প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৬ AM

দেশের শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনের পর ‘ডক্টর’ উপাধি পান। এই অর্জনের পর প্রথমবারের মতো তিনি টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন।
মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন মিথিলা। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে খোলামেলা আড্ডায় তিনি তার ব্যক্তিগত জীবন এবং সমালোচনা মোকাবেলার বিষয়ে কথা বলেছেন। এপর্বে তিনি ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন এবং প্রাক্তন স্বামী, কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
মিথিলা জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে আগে কখনো এত স্পষ্টভাবে জনমুখী মন্তব্য করেননি। বিশেষ করে তাহসান ও সৃজিতকে নিয়ে সম্পর্কের দিকগুলো, যা অনুরাগী ও সাধারণ মানুষের কাছে অজানা ছিল, সেই ‘না বলা কথাগুলো’ এই পর্বে শোনানো হবে।
তিনি আরও জানান, রোজা আহমেদকে বিয়ে করার পর যেমন তিনি তাহসানকে অভিনন্দন জানিয়েছিলেন, তেমনি সৃজিতের সঙ্গে বিবাহের পর তাহসানও তাকে অভিনন্দন জানিয়েছিলেন। এই খোলামেলা আলোচনা পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ