বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে চালু হলো ঢাকাগামী সাপ্তাহিক বাস
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ১২:৫৭ PM
সকাল ৭টায় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস

সকাল ৭টায় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে চালু হলো ঢাকাগামী সাপ্তাহিক বাস।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস। এই সেবা চালুর ফলে ঢাকা যাতায়াত অনেক সহজ, সুরক্ষিত ও সুবিধাজনক হবে বলে আশা করছে শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিউর রহমান (রুটিন দায়িত্ব), রেজিস্টার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার, ঢাকাগামী বাসের ভ্রমণকারী শিক্ষার্থী এবং পরিবহন অফিসের কর্মকর্তা-কর্মচারী।

যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাসটিতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, যা পরিবহন অফিস থেকে অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়াও জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে কোনো সময় বাসের অবস্থান জানা যাবে।

ঢাকাগামী বাস আন্দোলনের সঙ্গে জড়িত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বিজয় সরকার বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ঢাকাগামী বাস চালুর জন্য আন্দোলন করে আসছি। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত প্রায় সব কাজে ঢাকায় যাওয়া প্রয়োজন, কিন্তু পূর্বে আমরা ঢাকা বিভাগের একটি জেলার থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করতে পারিনি।”

তিনি আরো বলেন, “২০২০ সালে রসায়ন বিভাগের নাসিম, খায়রুলসহ কয়েকজন শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে প্রশাসনকে বাস চালুর আবেদন দিয়েছিলেন, কিন্তু তখন কার্যকর হয়নি। গত বছর ৫ আগস্টের পর পরিবহন পরিচালককে ঢাকাগামী বাসের বিষয় জানালে তিনি বাস চালুর আশ্বাস দিয়েছিলেন, তবে ওভারটাইম ভাতা না থাকার কারণে তা বাস্তবায়ন করা হয়নি। এই বছর আমরা আবার বিভিন্ন বিভাগের সিনিয়র-জুনিয়র সবাই মিলে ঢাকাগামী বাসের জন্য আবেদন করি এবং আমাদের আবেদন পর্যালোচনা করে তিনি সব যাচাই-বাছাই শেষে আজ বাস সার্ভিস চালু করেছেন। আমরা ভিসি স্যার ও পরিবহন পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগের জন্য।”

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর চালু হওয়া ঢাকাগামী বাস আমাদের একাডেমিক কার্যক্রম, গবেষণা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকে অনেক সহজ করবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সুবিধা না থাকায় আগে আমরা ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল যাতায়াত করতাম। ভাইস-চ্যান্সেলর স্যার ও পরিবহন পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি, বাস ব্যবহারকারী শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।”

পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার বলেন, “ড্রাইভার সংকট থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকাগামী বাস চালু করা হয়েছে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার জন্য নয়; বরং বিভিন্ন শিক্ষা উপকরণ সংগ্রহ, প্রতিযোগিতামূলক শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি, থিসিস পেপার বাইন্ডিং, বইপত্র সংগ্রহ এবং দাপ্তরিক কাজ সম্পাদনের সুবিধার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন সংক্রান্ত যেকোনো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে না লিখে সরাসরি পরিবহন অফিসে জানাতে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে অভিযোগ বক্সও স্থাপন করা যেতে পারে।”

পরিবহন পরিচালকের স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, প্রতিটি বৃহস্পতিবার শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাস-ঢাকা-ক্যাম্পাস রুটে একটি করে বাস চলবে। তবে ঢাকা যাত্রা নিশ্চিত হবে কমপক্ষে ২৫টি টিকিট বিক্রি হলে। টিকিট পরিবহন অফিস থেকে প্রতি শনিবার সকাল ৯টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। যাওয়া ও ফেরার জন্য টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা। প্রতি যাত্রায় সর্বাধিক ৫১টি টিকিট বিক্রি হবে এবং দাঁড়িয়ে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।

বাস মাভাবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল ৭ টায় ছাড়বে সন্ধ্যা ৬.৩০ টায় শেকৃবি ক্যাম্পাস থেকে রওনা হবে এবং রুটের ক্ষেত্রে, ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার পথে বাস যাবে শান্তিকুঞ্জ মোড়, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, চন্দ্রা, নবীনগর-সাভার এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে। ফেরার পথে একই রুট উল্টোদিক থেকে চলবে।

উল্লেখ্য, ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা, দুর্গাপূজা, শীতকালীন ও গ্রীষ্মকালীন বন্ধের সময় ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময়ে যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন বা সংযোজন করার এখতিয়ার রাখে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ঢাকা   বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close