প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৮ AM

নিউইয়র্কে বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত “অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি” শীর্ষক ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিত থাকেন এবং মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। রাউন্ড টেবিলে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বিকাশ, বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) এই রাউন্ড টেবিল আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসঙ্গে ছবি তোলেন, যা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে জানানো হয়েছে।
রাউন্ড টেবিলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও সহযোগিতাকে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ