সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      
ঢাকা সফর নিয়ে আবেগঘন বার্তা জানালেন হানিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৭ AM

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হানিয়া আমির ঢাকা সফর শেষে ভক্তদের উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তা। 

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। কয়েকদিনের সফর শেষে রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সফরের অভিজ্ঞতা শেয়ার করে হানিয়া লেখেন— “বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে— তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

আতিথেয়তায় মুগ্ধ হানিয়া আমির বাংলাদেশিদের প্রতি শান্তি ও শুভকামনা জানিয়ে এ সফরকে স্মরণীয় বলে উল্লেখ করেন। সফরের প্রথম দিনেই বাংলায় লেখা একটি পোস্ট দিয়ে তিনি ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  হানিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close