বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন চার দিনের রিমান্ডে
রাজিব হোসেন সুজন, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ৬:৩২ PM
সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ

সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ

রাজধানীর বাড্ডা থানার হাফেজ মাসুদুর রহমান হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে ৪দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৯ এর বিচারক মিনহাজুল রহমান এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন (এপিপি) ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থেকে মহানগর পু‌লিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ম‌হিউ‌দ্দিনকে গ্রেপ্তার করে। পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডি‌বি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের সময় ম‌হিউ‌দ্দিন ওই এলাকার জনৈক ব্যারিস্টার আ‌শিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন।

পু‌লিশ সূত্রে জানা যায়, গতবছরের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসারস ইনচার্জ মো. সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসাবে একই বছরের ১ সেপ্টেম্বর রুজু করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান করে মোট ১২০ জ‌নকে আসামি করা হয়। ওই মামলার ১৩ নম্বর আসামি মহিউদ্দিন আহমেদ। এই মামলাতেই তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/সায়েম





আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   পৌরসভা   মেয়র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close