বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে চালু হচ্ছে জোবাইক
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ পিএম
বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ করতে আবারও চালু হচ্ছে জোবাইক। আগামী অক্টোবর থেকে ৫০টি সাইকেল নিয়ে এই সেবা শুরু হবে। ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর জন্য গঠিত কমিটির সঙ্গে জোবাইক লিমিটেডের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু তালহা। এছাড়াও জোবাইকের সিইও মেহেদী রেজা ও চীনা বিনিয়োগকারীরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‍“বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহায়ক পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট। ইতোমধ্যেই ক্যাম্পাসে লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত ইলেকট্রিক কার্ট চালু হয়েছে এবং শিগগিরই এর সংখ্যা আরো বাড়ানো হবে। এর পাশাপাশি জোবাইকের সাইকেল সার্ভিসও দ্রুত চালু করা হবে।”

এদিন সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং নবনির্বাচিত জাকসু নেতারা বক্তব্য রাখেন। তারা জোবাইকের মতো পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাবি   জোবাইক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close